সেপ্টেম্বরে কী আপনার শিশু নার্সারি বা প্রাথমিক বিদ্যালয় শুরু করবে?
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২
প্রাথমিক বিদ্যালয়ের আবেদনের সময়সীমা হল ১৫ জানুয়ারী ২০২৩ এবং নার্সারি স্কুলের আবেদনের সময়সীমা হল ১৬ ফেব্রæয়ারি ২০২৩। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিনামূল্যে তথ্য এবং পরামর্শের জন্য, আমাদের ড্রপ-ইন সেশন গুলোর একটিতে অংশ নিতে অভিভাবকদের প্রতি অনুরোধ করা হয়েছে। এজন্য কোনো বুকিং এর প্রয়োজন নেই। নিচে উল্লেখিত দিন ও সময়ে চলে আসুন-৬ ডিসেম্বর, সকাল ১০ টা-দুপুর ১২ টা-আইল অফ ডগস চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সেন্টার, স্টেবোন্ডেল স্ট্রিট, ই১৪ ৩বিএক্স ১৩ ডিসেম্বর, সকাল ১০ টা-দুপুর ১২ টা-মওলেম চিলড্রেন এন্ড ফ্যামিলি সেন্টার, মোউলেম স্ট্রিট, ই২ ৯ডিএল। সংবাদ বিজ্ঞপ্তি

