পালিত হচ্ছে নারীর বিরুদ্ধে সহিংসতা বিরোধী ‘সিক্সটিন ডেজ অব এক্টিভিজম’
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২
বিশ্বজুড়ে ঘটে যাওয়া নারী ও মেয়েদের (ভিএডবি্লউজি) প্রতি সহিংসতা তুলে ধরতে বেশ কয়েকটি ইভেন্টের পরিকল্পনা করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। ‘১৬ দিনের সক্রিয়তা’ (সিক্সটিন ডেজ অব এক্টিভিজম) প্রচারাভিযান ২৫ নভেম্বর, জাতিসংঘের নারীর বিরুদ্ধে সহিংসতা নির্ম‚লের আন্তর্জাতিক দিবস থেকে শুরু হয়। ১০ ডিসেম্বর শনিবার, মানবাধিকার দিবস পর্যন্ত চলবে।
সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে কথা বলার জন্য লোকেদের উৎসাহিত করার মাধ্যমে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার একটি আন্তর্জাতিক প্রচেষ্টা হিসেবে গত ২৫ নভেম্বর শুক্রবার হোয়াইট রিবন দিবস পালিত হয়।
দিনটি উপলক্ষে ঐ দিন হোয়াইটচ্যাপেলে টাওয়ার হ্যামলেটসের নতুন টাউন হল সাদা আলোয় আলোকিত হয়েছিল। কার্যক্রমের বিস্তারিত তথ্য জানতে টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

