নর্থাম্পটনে আলম সুপার মার্কেটের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২
বৃটেনের নর্থাম্পটনে বাংলাদেশি কমিউনিটিতে ক্রমেই বাড়ছে মানুষের সংখ্যা। নর্থা¤পটন বাংলাদেশী কমিউনিটির চাহিদা কথা চিন্তা করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ,আব্দুল হান্নান ও জামাল হোসাইনের উদ্যোগে নর্থা¤পটন শহরের প্রাণকেন্দ্রে মাউন্স এলাকায় যাত্রা শুরু করেছে আলম সুপার মার্কেটের।
গত ৩০ নভেম্বর বুধবার সকাল দশটা আনুষ্ঠানিকভাবে মার্কেটের উদ্বোধন করা হয়। এতে কমিউনিটি বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় কমিউনিটি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আলম সুপার মার্কেট এর ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম।

পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাক স্থানীয় ব্যবসা বাণিজ্য। উন্মোচিত হোক নতুন ব্যবসার সম্ভাবনা এমনটাই প্রত্যাশা কমিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের। সংবাদ বিজ্ঞপ্তি

