কেসি সলিসিটর্সের দশক পূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
বিলেতের স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান কেসি সলিসিটর্সের একদশক পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২২ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে কেক কাটা, গালা ডিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেসি সলিসিটারের আইনি সেবার সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া কেসি সলিসিটর্স ক্রিমিনাল লিগ্যাল এইডের মাধ্যমে কমিউনিটিকে ফ্রী আইনি সেবা দেয়ার পাশাপাশি লুটনে নতুন অফিস খোলার ঘোষণা দেয়া হয়। এর মধ্যে দিয়ে কমিউনিটির আইনি সেবার নতুন দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে ইউকের প্রফেশনাল সলিসিটর, ব্যারিস্টার, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কেসি সলিসিটরের ক্লাইন্ট, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের বার্তা ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
সাব্বির ইসলাম চৌধুরীর সঞ্চালনায় কেসি সলিসিটরের পক্ষ থেকে বক্তব্য দেন সলিসিটর হারুন মতিন, কালাম চৌধুরীর ছেলে আদিয়ান চৌধুরী ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার শাফি আহমদ।
অনুষ্ঠানে কেসি সলিসিটরের পক্ষ থেকে কালাম চৌধুরীর পরিবারকে তাঁর দীর্ঘ পরিক্রমায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কেসি সলিসিটরের সকল সহকর্মীকে কালাম চৌধুরীর পক্ষ থেকে তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য বিশেষ সম্মনাননা প্রদান করা হয়।

কেসি সলিসিটরের প্রিন্সিপাল ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী তাঁর বক্তব্যে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানান এবং দীর্ঘ পথচলায় সকলের অবদানের কথা উল্লেখ করে বলেন, সকলের সম্মিলিত সমর্থন, সহোযোগিতা ও ভালোবাসা নিয়ে কেসি সলিসিটর্স আজ একটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। তিনি আশা প্রকাশ করেন সকলের সেই সহযোগিতা ও ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অতিথিরা অনুষ্ঠানটির সুন্দর, পরিপাটি ও চমৎকার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

