যুক্তরাজ্যে বৃহত্তর ঢাকা দক্ষিণ সমবায় সমিতির আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর ঢাকা দক্ষিণবাসীকে (পরগনাবাসীকে) নিয়ে ‘বৃহত্তর ঢাকাদক্ষিণ সমবায় সমিতি’ নামে একটি ভিত্তিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ঢাকাদক্ষিণ পরগনা অধিবাসীদের মধ্যে সম্প্রীতি ঐক্য ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২১ নভেম্বর সোমবার লন্ডনের ক্যাফে গ্রীল রেস্টুরেন্টে এক সাধারণ সভা আয়োজন করা হয়। এতে লন্ডন ছাড়াও বিভিন্ন শহর থেকে বৃহত্তর ঢাকা দক্ষিণের বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিতি ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে দেওয়ার নজরুল ইসলামকে সভাপতি, মোঃ তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও কাওছার আহমদ জগলুকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে। এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সেলিম উদ্দিন চাকলাদার। সভা পরিচালনা করেন মো. তাজুল ইসলাম। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এতওয়ার হোসেন মুজিব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মুতলিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তছউর আলি, আবুল হাসনাত নাইস, রুহুল কুদ্দুস জুনায়েদ, সেলিম উদ্দিন, রহিম উদ্দিন মুক্তা, সিহাব উদ্দিন, নুরুল আলম শাহিন, মোঃ ময়নুল ইসলাম, হেলাল আহমদ,ফরিদ আহমদ, আব্দুল কাদির, শামিম আহমদ, আশরাফ হোসেন শাফি, মাসুদ আহমদ জুয়েল, সাদেক আহমেদ, রওসুম উদ্দিন জসিম, গোলাম নেওয়াজ চৌধুরী শিমু, মোকাদ্দেম,আতিকুর রহমান সেপার, কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম আকবর, আসাদ উদ্দিন, মোহাম্মদ সাবুল আহমদ, খালেদ আহমেদ, আজিজুর রহমান, সুবহান উদ্দিন, কিশোর এনাম লিটন, হোসেন আলী তাজ, আব্দুল মুকিত, আব্দুল হালিম, কামরুজ্জামান চাকলাদার, বোরহান উদ্দিন, মোকাদ্দাম আহমদ চৌধুরী, হোসেন আহমদ সুজা, আজিজুর রহমান, জামিল আহমদ, বদরুল ইসলাম, জাহেদ আহমদ, আব্দুল মতিন, সেবুল আহমদ, এম এ কে নিপু, বোরহান উদ্দিন ও মোঃ শাহিদ খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

