হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে’র লিডস শাখার আহ্বায়ক গঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে’র লিডস শাখার আহ্বায়ক গঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২০ নভেম্বর রোববার স্থানীয় এম জেড মিডিয়া কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের ইউকে শাখার প্রেসিডেন্ট মোঃ রহমত আলী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন লিডস বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমজি কিবরিয়া, সাধারণ সম্পাদক রফিক মজুমদার, মোঃ জাকারিয়া, মাহমুদ আজহার, অধ্যাপক মুসফিক উদ্দিন, মোহম্মদ আফজাল হোসাইন, সৈয়দ শাহ নূর আহমেদ, আসগর খান, জাহাঙ্গির আলম, সুজেল আহমদ চৌধুরী, রেজাউল করিম সোহেল ও ওয়াহিদ মল্লিক প্রমুখ। দীর্ঘ আলোচনা শেষে এমজি কিবরিয়াকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে’র মাধ্যমে বিশেষ করে প্রবাসীদের বিভিন্ন বিষয়ে আইনী সহযোগিতা করা হয়। যেমন-মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও জায়গা জমি জবর-দখল ইত্যাদি বিষয়ে সহযোগিতা করা হয়। এ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ। সংবাদ বিজ্ঞপ্তি

