সাংবাকিতায় ৫০ বছর পূর্তি উপলক্ষে রহমত আলীকে সম্মাননা জানালো লিডস বাংলা প্রেস ক্লাব
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
সাংবাকিতায় ৫০ বছর পূর্তি উপলক্ষে দর্পণ টিভি সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক মোঃ রহমত আলীকে সম্মাননা জানিয়েছে ব্রিটেনের লিডস বাংলা প্রেস ক্লাব। গত ২০ নভেম্বর রোববার স্থানীয় এম জেড মিডিয়া কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট এমজি কিবরিয়া। ক্লাবের সাধারণ সম্পাদক রফিক মজুমদারের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মোঃ জাকারিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহমুদ আজহার, অধ্যাপক মুসফিক উদ্দিন, মোহম্মদ আফজাল হোসাইন, সৈয়দ শাহ নূর আহমেদ, আসগর খান, জাহাঙ্গির আলম, সুজেল আহমদ চৌধুরী, রেজাউল করিম সোহেল ও ওয়াহিদ মল্লিক।
বক্তারা সাংবাকিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য মোঃ রহমত আলীর প্রশংসা করেন। পাশাপাশি রহমত আলী সাংবাদিতায় আগামীতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তাকে সম্মান জানানোর জন্য সাংবাদিক মোঃ রহমত আলী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোঃ রহমত আলী ১৯৭২ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। এ দীর্ঘ পথচলায় তিনি দর্পণ ম্যাগাজিন থেকে এখন দর্পণ টিভি অনলাইন পরিচালনা করছেন। এর মধ্যে তিনি সিলেটের প্রাচিনতম সাপ্তাহিক যুগভেরী, লন্ডনের সুরমাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। এর পাশাপাশি তিনি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় কলামও লিখে থাকেন। সংবাদ বিজ্ঞপ্তি

