প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের জন্য অপরিহার্য : কাউন্সিলর সিকন্দর আলী
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২
যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী বলেছেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের জন্য অপরিহার্য। গত ১৪ বছর ধরে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হচ্ছে। দেশের প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়ন হচ্ছে। সিলেট কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডেও এই উন্নয়নের ছোয়া লেগেছে।
তিনি গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভায় এসব কথা বলেন। স্থানীয় একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল হক। লন্ডন মহানগর আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া, সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান ছায়াদ, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহ সভাপতি সৈয়দ এহসান, সাংগঠনিক সম্পাদক জামাল আব্দুল নাসের। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ, যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর আওয়ামী লীগের সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, যুক্তরাজ্য কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য কামরুল ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, আওয়ামী লীগ নেতা আংগুর মিয়া,জলিল চৌধুরী, যুবলীগ নেতা মিসবাউজ্জামান মাসুম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

