যুক্তরাজ্যে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২
যুক্তরাজ্যে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর রোববার ইস্ট লন্ডন লে মেডিসন হলে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দশজন খেলাফত মজলিসের আদর্শ ও লক্ষ্য উদ্দেশ্যের উপর সন্তুষ্ট হয়ে খেলাফত মজলিসে যোগদান করেন।
সমাবেশে শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন লন্ডন সিটির সহসভাপতি মুফতী আব্দুর রাজ্জাক। সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান।
এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহ আমাদেরকে আহবান করছেন, তাঁর ক্ষমা এবং জান্নাতের পথে এগিয়ে আসার। আমাদেরকে শয়তানের ফিতনা থেকে নিজে, পরিবার ও সমাজকে বাঁচাতে ইসলামের আদর্শে জীবন পরিচালনা করে মানুষের প্রতি ভালোবাসার বন্ধন গড়ে তুলতে হবে। তিনি বলেন, খেলাফত মজলিস মানুষের সাথে ভালোবাসার ঐক্যবদ্ধ আন্দোলনের প্লাটফরম, দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তির পক্ষ্যের আন্দোলন। খেলাফত মজলিস সিরাতাল মুস্তাকিমের পথে কাজ করছে, দেশ এবং দেশের মাটি ও মানুষের স্বার্থে খেলাফত মজলিসের আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব ও সিলেট ২ আসনের এমপি পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী ও বিশিষ্ট কমিউনিটি নেতা ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, সংগঠনের ইউকের সহসভাপতি মুফতী তাজুল ইসলাম, সহসভপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, সহসভাপতি মাওলানা মুহাম্মদ শওকত আলী, সহসভাপতি হাফিজ আব্দুল কাদির, সহসভাপতি মুফতী হাসান নুরী চৌধুরী, বার্মিংহাম শাখার সভাপতি ও ইউকের শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাছান সাবির, ইউকের সহসধারণ সম্পাদক আ ম শুয়াইব, দাওয়া সম্পাদক মাওলানা আতাউর রাহমান জাকির, লন্ডন সিটির সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, ক্যামব্রিজ শাখা সভাপতি মাওলানা নোমান উদ্দীন, লুটন শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহান, মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমাদ প্রমুখ।
এসময় খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করীম, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মুশতাক আহমদ, ইমাম ও খতীব শায়েখ লুৎফুর রাহমান, গলস্টার শাখার সভাপতি মাওলানা হাবিবুর রাহমান, কেন্ট শাখার সভাপতি মাওলানা শাহজাহান, হেকনী শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, নিউহ্যাম শাখার সভাপতি মুহাম্মদ বুলবুল আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

