‘জনগণের সরকার প্রতিষ্ঠাতা করতে হলে গণবিপ্লবের কোনো বিকল্প নেই’ এনবিসি ইউকের সেমিনারে বক্তারা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২
আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকের উদ্যোগে ‘বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১৪ নভেম্বর পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সরকার পরিবর্তনের রাস্তা হচ্ছে দুটি। একটি হচ্ছে সাংবিধানিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে। আরেকটি পথ হচ্ছে গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে পরাজিত করা। বাংলাদেশে বর্তমান ফ্যাসিবাদি সরকার নির্বাচন ব্যবস্থাকে বিনষ্ট করে দিয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদি শাসনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা ২০১৪ সালের ৫ জানুয়ারী এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে প্রমাণিত হয়েছে। সুতরাং ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার কায়েম করতে হলে গণবিপ্লবের কোনো বিকল্প নেই। এই গণবিপ্লবের জন্য প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্যপ্রতিষ্ঠা।
সেমিনারে সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী আরিফ আহমদ ও মুর্শেদ আহমদ খানের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন রফিক আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সহসভাপতি মোঃ আসয়াদুল হক।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের প্রেসিডেন্ট ডঃ হাসনাত এম হোসাইন এমবিই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ইউরোপের আমীর অধ্যাপক আবদুল কাদির সালেহ, লন্ডন সফরে আসা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান ও সাপ্তাহিক জয়যাত্রার স¤পাদক কলামিস্ট জাহাঙ্গীর আলম মিন্টু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকের সহ-সভাপতি আলী হোসাইন, মো: তরিকুল ইসলাম, হিউম্যানিটি ক্লাব ইউবি’র সভাপতি সৈয়দ মোজাক্কির আহমদ, অনলাইন একটিভিস্ট ফোরামের সেক্রেটারী দেলোয়ার হোসেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের নির্বাহী সদস্য তাহমিদ হোসেন খান, আব্দুস সামাদ খান, মো: মিফতা উদ্দীন, মো: ইকবাল হুসেন, আহমদ আলী, মো: বআক্তার, ইউসুফ আল আজাদ, শেখ আবুল ফাত্তাহ, এবাদুর রহমান, এমদাদুল হক, রায়হান আহমদ, মো: শরিফ আহমদ মুর্শেদ, মো: জাকির আহমদ, মিজানুর মিয়া ও কামরুল হাসান রাকিব, মো: রাসেল মাহমুদ, সামাদুর রহমান অপু।
এসময় উপস্থিত ছিলেন অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদীন, এনবিসি ইউকের সহ সভাপতি আমিনুল ইসলাম মুকুল, এনবিসি ইউকের নির্বাহী সদস্য মো: সৈয়দুল ইসলাম, মো: সাইফুর রহমান রাজু, ফাহাদুজ্জামান, চৌধুরী তাহমিনা রহমান, মো: ফজল আহমদ, শাহিন আহমদ, সোহেল আহমদ কাজী মোজাম্মেল হুসাইন, আলিম উদ্দীন, মোছা: নিপা বেগম, মাজেদা আক্তার, সুমেনা বেগম, নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুস শহীদ, হুমায়ুন আহমদ, সাব্বির আহমদ, মো: ইসলাম উদ্দীন, মো: আমিনুর রহমান, মো: আব্দুছ ছবুর, মো: আব্দুল বাসিত, মো:আবু তায়্যিব, মো: মিফতাহুর রহমান, আজিজ আহমদ চৌধুরী, সফিউল আলম, আবিদ আমিন, জুয়েল আহমদ, সায়েখ আহমদ চৌধুরী, আবু সাদিক হাওলাদার, ফাহাদ আহমদ ইফতি, শাহরুক মিয়া, আল-আমীন, সামাদুর রহমান অপু, তারেক হাছান, তাজ উদ্দীন, মো: হেলাল উদ্দীন, কাওছার আহমদ চৌধুরী, মো: আরসাদ আলী, ইশতিয়াক হোসেন, আহমদ আলী, মো: জামিল উদ্দীন, আব্দুল বাছিত, মোহাম্মদ মোশাররফ হোসাইন, মো: আসিকুল ইসলাম, মো: জাকির আহমদ, মো: আব্দুল হামিদ, লিয়াকত আলী, মো: রুহেল আহমদ, নুরুল ইসলাম, এনামুল হক, কাওছারুল আম্বিয়া, আল আমিন রনি, নুরুজ্জামান, রায়হান আহমদ ও সালেহ আহমদ প্রমুখ।

