আল ইসলাহ ব্রমলী বাই বো ইউনিটের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২
আনজুমানে আল ইসলাহ ইউকে’র ব্রমলী বাই বো ইউনিটের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ রোববার পূর্ব লন্ডনের একটি হলে সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রেসিডেন্ট আলহাজ্ব মুক্তার মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল মান্নানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ।
বিশেষ অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস শাখার প্রেসিডেন্ট মাওলানা মোছলেহ উদ্দিন, জেনারেল সেক্রেটারী ক্বারী আব্দুল মুহিত। সভায় সেক্রেটারী ও ট্রেজারার তাদের প্রতিবেদন উপস্থাপনের পর প্রেসিডেন্ট বর্তমান কমিটি বাতিল করেন। পরে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করা হয়।
কমিটির প্রেসিডেন্ট হলেন আলহাজ্ব মুক্তার মিয়া, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব সিরাজ উদ্দিন, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল মান্নান, সহসেক্রেটারী মো. আবুল হাসান, ট্রেজারার মো. ইলিয়াছ মিয়া সাজু, এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারী হাফিজ ময়নুল হক, নির্বাহী সদস্য মো. রেজান উদ্দিন, ক্বারী ইসলাম উদ্দিন, মো. ইছন মিয়া। পরে দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

