আইডিয়েল গ্রীন সিলেট ইউকের উদ্যোগে সমাজসেবক আব্দুর রবকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২২
আইডিয়েল গ্রীন সিলেট ইউকে’র উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডন সালমন লেইনে বায়তুল ইসলাহ একাডেমিতে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এতে সাবেক পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি নেতা আহবাব মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী জাফর ছাদিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপতি কেএম আবু তাহের চৌধুরী ও সিসিক কাউন্সিলর ইলিয়াছুর রহমান।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, জুবের আহমদ লস্কর, মুফতি আব্দুল ওয়াদুদ, আখলাকুর রহমান, আনা মিয়া ও এনামুল হক রিকি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাকির হুসেন সোহেল ও আমিনুল চৌধুরী, ফারুক আহমদ, মকছুদ আহমদ, কবির আহমদ চৌধুরী, মঞ্জুরল কাদের মুক্তা ও আক্তারুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা জগন্নাথপুর উপজেলায় সমাজসেবক মো. আব্দুর রবের গাছ লাগানো, গাছের চারা বিতরণ ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন। বক্তারা, আইডিয়েল গ্রীন সিলেটের জনকল্যাণমুখী কাজ কর্মের জন্য জাফর সাদিক ও সহযোগীদের ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

