মাওলানা সামিউর রহমান মুসাকে বিদায় সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৮ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহ নূর মিয়া, সাধারণ স¤পাদক মুফতি ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহকারী বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, লন্ডন মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথি প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সবাইকে দ্বীনি কাজ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রচেষ্টা সমূহকে চালিয়ে যেতে হবে। তিনি খেলাফতের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে সকল নেতা কর্মীদের একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

