স্থানীয় ফার্মেসি সম্পর্কে মতামত জরিপে অংশ নিন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২
টাওয়ার হ্যামলেটসের স্থানীয় ফার্মেসীগুলি বাসিন্দাদের প্রত্যাশা ও চাহিদা পূরণ করছে কিনা, সেটা নিয়ে কাউন্সিল একটি মতামত জরিপের আয়োজন করেছে।
কাউন্সিলের এই সমীক্ষায় অংশ নিন এবং বারায় ফার্মাসি সার্ভিস সম্পর্কে অর্থাৎ প্রেসক্রিপশন, স্বাস্থ্যসেবা পরামর্শ এবং টিকা দেওয়ার মতো সেবা প্রদানের ক্ষেত্রে আপনার স্থানীয় কেমিষ্ট আপনার চাহিদা পূরণ করছেন কিনা সে সম্পর্কে আপনার অভিমত কাউন্সিলকে জানান।
এই সার্ভে বা জরিপটি সম্পূর্ণ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। এই মতামত জরিপে অংশ নিতে আগ্রহীরা অনুগ্রহ করে টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট ভিজিট করুন।
জনসাধারণের অভিমত কাউন্সিলের ফার্মাসিউটিক্যাল নিডস অ্যাসেসমেন্ট (পিএনএ) এর খসড়া তৈরি করতে সাহায্য করবে। সংবাদ বিজ্ঞপ্তি

