ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে শামীম ও আনা মিয়া নির্বাচিত হওয়ায় লন্ডনে প্রবাসীদের মিষ্টি মুখ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিলেট জেলা যুবলীগ সভপতি শামীম আহমেদ ভিপি পরিষদের চেয়ারম্যান ও ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লন্ডনে বসবাসরত ওসমানীনগর উপজেলার প্রবাসীরা এক সভা করেছেন। এসময় প্রবাসীরা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
গত ২ নভেম্বর বুধবার রাত সাড়ে আটটায় পূর্ব লন্ডনের নাইমা ইভেন্ট ম্যানেজমেন্টে এই সভার আয়োজন করা হয়।
এসময় সুনু মিয়া, আজাদুর রহমান, নাছার আহমেদ, সুয়েজ মিয়া, সানা মিয়া, বিপ্লব দত্ত, রুহেল আহমেদ, আতিকুর রহমান, রুহুল আমিন, মুজাহিদ আলী লিটন, জুবায়েরুল ইসলাম মিল্টন, কাইয়ুম মিয়া, কবির আহমেদ, আব্দুল আহাদ, হাবিবুর রহমান ও ফয়জুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

