ইএমএ ও ইউনিভার্সিটি বার্সারির জন্য আবদেন গ্রহণ শুরু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়রস ইএমএ অর্থাৎ মেয়রের এডুকেশন মেইনটেন্যান্স এলাউন্স এবং ইউনিভার্সিটি বার্সারি অ্যাওয়ার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ইএমএ হলো ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য যোগ্য শিক্ষার্থীদের তাদের ১৬-পরবর্তী পড়াশোনায় সহায়তা করার জন্য ৪০০ পাউন্ড অনুদান প্রদান করা।
যোগ্য শিক্ষার্থীদের আবাসন, বই এবং শিক্ষা উপকরণ সহ তাদের স্নাতক অধ্যয়নের সাথে যুক্ত খরচের জন্য ১,৫০০ অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করবে মেয়রের ইউনিভার্সিটি বার্সারি অ্যাওয়ার্ড। টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

