অতিরিক্ত ২ মিলিয়ন পাউন্ড রেট রিলিফ পেলো টাওয়ার হ্যামলেটসের ৮৫০টি ব্যবসা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২
মেয়রের কোভিড এডিশনাল রিলিফ ফান্ড এর অংশ হিসাবে টাওয়ার হ্যামলেটস বারার প্রায় ৮৫০টি ব্যবসা প্রতিষ্ঠান বিজনেস রেইট বাবদ সর্বোচ্চ ২,৫১৯ পাউন্ড পর্যন্ত ছাড় পেয়েছে এবং যেসকল প্রতিষ্ঠান এখনো কোভিড-১৯ মহামারীর প্রভাব মোকাবেলা করে চলেছে সেগুলোকে সহযোগিতা করার প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
পূর্বে এই স্কিমের জন্য যোগ্য হিসাবে চিহ্নিত ব্যবসা গুলোর জন্য প্রোপার্টি প্রতি সর্বোচ্চ ১৫,০০০ পাউন্ড পর্যন্ত ক্যাপ নির্ধারণ করে ১০০ শতাংশ বিজনেস রেইটে ছাড় দেওয়া হয়েছিল। এই খাতের তহবিলের অবশিষ্ট বাজেট ব্যবহার করার জন্য এখন প্রোপার্টি প্রতি সর্বোচ্চ হার ১৭,৫১৯ পাউন্ডে সীমাবদ্ধ করা
৮৪৬টি ব্যবসায়িক প্রোপার্টির জন্য এই সর্বশেষ টপ-আপ পেমেন্টের মোট পরিমাণ হচ্ছে ১ দশমিক ৯৮১ মিলিয়ন পাউন্ড। এটি স্কিমটির সামগ্রিক রিলিফের পরিমাণ হচ্ছে ২৬.৪৪৩ মিলিয়ন পাউন্ড, যা ৩,৯৯৭ ব্যবসাকে প্রয়োজনীয় লক্ষ্য যুক্ত সহায়তা প্রদান করে।
টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেছেন, এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে জীবনযাত্রার সর্বশেষ ব্যয় এবং জ্বালানি সংকটের আগেও আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখনও মহামারী দ্বারা ফেলে যাওয়া বিশাল প্রভাবের সাথে লড়াই করছে। তাই আমার কোভিড এডিশনাল রিলিফ ফান্ড এর মাধ্যমে প্রায় ৮৫০টি ব্যবসায় টপ-আপ রেইট রিলিফ খাতে অতিরিক্ত ২ মিলিয়ন পাউন্ড প্রদান করতে পেরে আমি আনন্দিত।
তিনি বলেন, এটি অনেক ব্যবসার জন্য একটি লাইফলাইন হবে যারা পূর্ববর্তী সহায়তা প্রকল্পগুলির জন্য যোগ্যতা অর্জন করেনি। আমি নিশ্চিত করতে প্রতিশ্রæতিবদ্ধ যে আমরা আমাদের চমৎকার ব্যবসায়িক সেক্টরের পাশে দাঁড়াবো এবং সামনের কঠিন সময়ে তাদের সহযোগিতা করার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।
কোভিড এডিশনাল রিলিফ ফান্ডটি খুচরা, হসপিটালিটি, লেজার সার্ভিস এবং নার্সারি সংশ্লিষ্ট বিজনেস রেইট প্রদানকারীদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল যারা আগের রিলিফ প্রকল্পগুলির জন্য যোগ্যতা অর্জন করেনি।
এই প্রকল্পের জন্য অর্থায়ন এসেছে কেন্দ্রীয় সরকার থেকে। যাইহোক, কাউন্সিল বারার স্থানীয় ব্যবসার চাহিদাগুলি সর্বোত্তমভাবে মেটাতে মহামারীর কারণে প্রতিকূল ভাবে প্রভাবিত সেই সব বিজনেস রেইট দাতাদের লক্ষ্য যুক্ত ফোকাস দিয়ে একটি নির্দিষ্ট রিলিফ প্রকল্প তৈরি করতে সক্ষম হয়েছিল।
রিবেট গুলি স্বয়ংক্রিয়ভাবে যোগ্য রেইট প্রদানকারীদের বিলগুলোতে যোগ করা হয়েছে এবং যেখানে প্রয়োজন, আপডেট করা বিলগুলি সর্বশেষ রিলিফ ক্রেডিট গুলো অন্তর্ভুক্ত করার জন্য জারি করা হয়েছে।
এই চুড়ান্ত টপ-আপ রিবেট গুলি সম্পূর্ণ করার ফলে স্কিমটি বন্ধ হয়ে যায় এবং কাউন্সিল সফলভাবে মোট তহবিলের ৯৯.৯২% প্রদান করতে সক্ষম হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

