লগি-বৈঠার তান্ডবসহ সকল গুম-খুনের বিচারের দাবিতে লন্ডনে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২
আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই) এর উদ্যোগে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডবসহ সকল গুম-খুনের বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের তারা-তারি রেস্টুরেন্টের একটি হল রুমে এই সভার আয়োজন করা হয়। শুরুতেই এফআরআই’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ কোরআন তেলাওয়াত করেন।
সভায় ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মো : রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী বুরহান উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন প্যানেল মেয়র ও মহানগরের মহিলা দলের সভাপতি এডভোকেট রোকসানা বেগম শাহনাজ। তিনি বলেন, ২৮ অক্টোবর এর কারণেই খুনি হাসিনা অবৈধভাবে ক্ষমতায় আসার নীল নকশা এঁকেছিলো। তিনি ২৮ অক্টোবরের বিভিন্ন স্মৃতিচারণ করে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমারদেশ ইউকের নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান। তিনি বলেন, ২৮ অক্টোবর ২০০৬ বাংলাদেশের জন্য ছিল দ্বিতীয় পলাশী যুদ্ধ, সেই সময় ইন্ডিয়া পন্থী সাংবাদিকরা মীরজাফরের ভূমিকা পালন করে অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসে। তিনি তাদের এই অপসাংবাদিকতাকে দেশের সাথে বেইমানি হিসেবে ক্ষোভ প্রকাশ করেন এবং জাতীয় বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোঃ শামসুল আলম গোলাপ, এফআরআই এর সিনিয়র সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, এসডিআর এর সেক্রেটারি ব্যারিস্টার আলিমুল হক লিটন, জামায়াত নেতা আব্দুর রহমান খোকা, আব্দুলাহ আল মুনিম, সাদেক আহমেদ খান, অনলাইন এক্টেভিটিস্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদিন, সেক্রেটারী দেলওয়ার হোসেন ও জাষ্টিজ ফর ভিকটিমস’র সভাপতি শ্রমিক নেতা জহিরুল ইসলাম। এতে সংগীত পরিবেশন করেন রায়হান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ তরিকুল ইসলাম বলেন, যারা ২৮ অক্টোবর ঘটিয়েছিল তারাই আজকে ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে খুনি হাসিনার পতন নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কালো অধ্যায় রচনা করা হয়েছে। তিনি অবৈধ সরকারকে বিতারিত করতে দেশপ্রেমিক সবাইকে একত্রিত হয়ে আন্দোলনে নামার আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এফআরআই’র সহ সভাপতি কে করাম, সহকারী সম্পাদক মো: আমিনুল ইসলাম সফর, ইকবাল হোসেন, কামরুল ইসলাম রাকিব, হাদিসুর রহমান খান, প্রচার সম্পাদক মোহাম্মদ ফান্টু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুকশানা আক্তার, সহকারী সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মনসুর উদ্দীন , সহকারী প্রচার সম্পাদক সেলিম রেজা, ট্রেণিং বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেরওয়ান আলী, মিফতা উদ্দীন, রায়হান আহমদ, হাফিজ লিয়াকত আলী, আবু সাদিক হাওলাদার, ফেরদৌস আহমদ, মো. আশরাফুল ইসলাম, ফেরদৌসী, মো: আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল জাবিদ প্রমুখ। ফাইট ফর রাইটস ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল আহমদ এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

