যুক্তরাজ্যে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২
যুক্তরাজ্য জাসদের উদ্যোগে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ৩১ অক্টোবর সোমবার আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সভার শুরুতে ১৯৭২ সালের ৩১ অক্টোবরে জাসদের জন্মলগ্ন থেকে জাসদের আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিতে বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন, আত্মহুতি দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু জাসদের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান।
এতে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। সভায় যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলার সাবেক মেয়র ও সাবেক কাউন্সিলার সেলিম উল্লাহ, সাবেক মেয়র ও সাবেক কাউন্সিলার মোঃ শহিদ আলী, ইউরোপিয়ান জাসদ নেতা মতিয়ুর রহমান মতিন, সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ্য বাসদের সমন্বয়ক গয়াসুর রহমান গয়াস, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মুল কমিটির সহ সভাপতি জামাল খাঁন, যুক্তরাজ্য প্রজন্ম ৭১ এর সভাপতি বাবুল হোসেইন, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, হাওয়া টিভির চীফ এক্সিকিটিভ রোমানা আনাম। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক হক মনি, সৈয়দ এনামুল হক বদরুল, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সালেহ আহমদ, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুক্তরাজ্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শাহনুর, যুক্তরাজ্য জাসদ ও নারীজোট নেত্রী রেহানা বেগম, যুক্তরাজ্য জাসদ নেতা ফখরুল ইসলাম, যুক্তরাজ্য জাসদ নেতা ইকবাল হোসেন, যুক্তরাজ্য বাসদ নেতা মোঃ শওকত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি আব্দুল হালিম চৌধুরী, যুক্তরাজ্য জাসদ নেতা ফজলুল হক, যুক্তরাজ্য জাসদ নেতা মাসুক হোসেন, প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, জাসদ নেতা হেলাল আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা সৈয়দ আলী, যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য জাসদ ও নারীজোট নেত্রী জোসনা পারভীন প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে প্রথমেই গত ৫০ বছরে জাসদের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া তারা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শহীদ কর্ণেল আবু তাহেরের স্মৃতির প্রতি ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তারা বলেন, আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭২ সালের ৩১ অক্টোবর সদ্য স্বাধীন বাংলাদেশে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপঠে রণাঙ্গন থেকে সদ্য ফেরত আসা একঝাঁক মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে প্রথম যে রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, সেটা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। জাসদ আজও তাঁর আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। যেখানেই অন্যায়, অত্যাচার এবং অনিয়ম, সেখানেই জাসদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকছে। সভা শেষে কেক কেটে জাসদের ৫০ বছর পূর্তি উদযাপন এবং সবাইকে জাসদের পক্ষ থেকে আপ্যায়ন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

