লন্ডনে সিসিকের প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২
সিলেট সিটি কর্পোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওর্য়াডের মহিলা কাউন্সিলার ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজের সাথে মতবিনিময় সভা করেছেন ২৫ নং ওয়ার্ডের খোজার খলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরা। গত ৩১ অক্টোবর সোমবার বিকালে লন্ডন শহরের অলগেইট এলাকার একটি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রবাসীরা ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি এডভোকেট রোকসানা বেগম শাহনাজ প্রবাসীদের দাবী-দাওয়ার প্রতি একাত্মতা পোষণ করে সমাধানের আশ্বাস প্রদান করেন এবং বিগত দিনের মতো প্রবাসীদের সহযোগীতা ও দোয়া অব্যাহত রাখার আহবান জানান।
খোজার খলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাফিল উদ্দিন কবিরের সভাপতিত্বে ও মোহাম্মেদ মুহিবুল হাসান রুম্মানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খোজার খলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জহির উদ্দিন বাবর, শাহেদ আহমদ, সোহেল মুরাদ, শহিদুল ইসলাম কয়েছ, ফরহাদ শাহ, শাকিল আহমেদ, লিপন আহমেদ, রিহাদ শাহ, মুনিমুল ইসলাম মুনিম, মামুন, ইমন, সোহেদুল হাসান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে খোজার খলা এলাকার সামনে স্থাপিত পুলিশ বক্সের নামকরণ পরিবর্তনের জন্য খোজার খলা গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

