গ্রেটার বরিশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২
উৎসব মুখর পরিবেশে গ্রেটার বরিশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের পাম ট্রি বেনকুটিং হলে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি জাহিদ সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিনের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, ব্রিটেনে বেড়ে উঠা আগামী প্রজন্মদের কাছে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই মূলত এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউহাম বারার নির্বাচিত দুই বারের মেয়র রোকসানা ফায়াজ ওবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউ হাম বারার কাউন্সিলর এনাম ইসলাম ও বাংলাদেশ এসোসিয়েশন নিউহ্যামের সভাপতি রাব্বির হাসান।
শত শত মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি যেন এক মিলন মেলায় পরিণত হয়। আগত সবাই সঙ্গীত শিল্পীদের শুরের মূর্ছনায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম দোলন, সইয়াদ জানান, জিয়াউল কবির, মিজানুর রহমান, ডক্টর বি এম রাজ্জাক, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো: লিটন ও মুস্তাফিজুর রহমান বাবুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। সব শেষে নৈশ্য ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

