দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
সিলেটের বিশ্বনাথ দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর সোমবার ইস্ট লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টে ট্রাস্টের সদস্যদের উপস্থিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান সোবহান আলী বারী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাইলএন্ড মসজিদের ইমাম মাওলানা নজির উদ্দিন।
সভায় বিগত এক বৎসরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন জেনারেল সেক্রেটারী এম তানবীর আহমদ এবং ফাইনান্সিয়াল রিপোর্ট পেশ করেন ট্রেজারার সেলিম আহমদ।
এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ আলী মেনন, প্রতিষ্ঠাতা সেক্রেটারি আফছর মিয়া ছুটু, সাবেক সভাপতি ফয়জুর রহমান, এডভোকেট নেছাওর আলী, সাইদুল ইসলাম নানু, একাউন্টেন্ট ও কাউন্সিলার আয়াস মিয়া, সাবেক জেনারেল সেক্রেটারি আখলাকুর রহমান, আনর মিয়া শাহজাহান, কামাল আহমদ, আব্দুল হক হাবিব, একেএম ইয়াহিয়া, কয়ছর আলী আনোয়ার, ফারুক মিয়া (নাচুনী), ফারুক মিয়া রায়কেলী, আব্দুল তাহিদ, আলা মিয়া, গিয়াস উদ্দীন তছর, নুরুল ইসলাম তুরন, সামছুল হক, মুহিত মিয়া, আব্দুল কাইয়ুম এমদাদুল হক সিকদার, ছানু মিয়া, মাহফুজুর রহমান রিপন, আলী আহমদ, মোহাম্মদ আলী সিদ্দিক, খলিল মিয়া, সাহেব আহমদ, হাফিজ মৌলানা মোঃ ইলিয়াস, আজিম উদ্দিন, আব্দুল আহাদ, মনসুর আলী প্রমুখ।
সভায় জানানো হয়, চলতি বৎসর ভয়াভহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০ টি পরিবারকে ১০ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার গরিব ও মেধাবী ৮৭ জন শিক্ষার্থীকে এক কালীন আর্থিক বৃত্তি প্রদান এবং ডিগ্রি নার্সিং কোর্স ভর্তির জন্য একজনকে ৩০ হাজার টাকা ও অনার্স কোর্স ভর্তির জন্য এক জনকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। সভায় উপস্থিত সকলেই বর্তমান কমিটির বিগত এক বৎসরের বিভিন্ন কার্য্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

