ইউকে জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
ইউকে জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এই কমিটির অনুমোদন দিয়েছেন। ৭৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি এডভোকেট এবাদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির আবুল। নতুন কমিটি ইউকে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করবে বলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেছেন।
গত ১৬ অক্টোবর রোববার স্থানীয় এক রেষ্টুরেন্টে ইউকে জাতীয় পার্টির নতুন অনুমোদন প্রাপ্ত কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন সভাপতি অ্যাডভোকেট এবাদ হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল হায়দার রাজু। এতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মোনায়েম।
আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সভাপতি সাজ্জাদুর রহমান পাভেল,সহ সভাপতি আব্দুস সামাদ নজরুল, আব্দুল মুনিম চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সভাপতি জবলু উদ্দিন ও মহানগর সাধারণ সম্পাদক রহুল আমিন।
অনুষ্ঠানে ব্যবসায়ী হুমায়ুন কবিরকে পার্টিতে ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের লক্ষ্যে তিনটি উপ-কমিটি গঠন করা হয়। ইউকে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের তারিখ মোতাবেক অতি শীগ্রই জাতীয় পার্টির ইউকে’র পরিচিতি সভা জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি

