খাদ্য দারিদ্র্য মোকাবেলায় টাওয়ার হ্যামলেটসে খোলা হচ্ছে নতুন ‘ফুড স্টোর’
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২২
দারির্দ্য মোকাবেলা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটের মধ্যে থাকা বাসিন্দাদের সহায়তা করার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ছয়টি নতুন খাবারের প্যান্ট্রি বা ফুড স্টোর চালু করছে। জাতীয়ভিত্তিক চ্যারিটি সংস্থা ফ্যামিলি অ্যাকশনের সাথে অংশীদারিত্বে খোলা এসব ফুড স্টোর প্রকল্পের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাদ্য সামগ্রী সরবরাহ করা।
সারা দেশের মধ্যে বঞ্চনা, শিশু দারিদ্র্য এবং পেনশনভোগী দারিদ্রের সবচেয়ে উচ্চ হার রয়েছে এই টাওয়ার হ্যামলেটসে। কোভিড মহামারীর আগে এখানে ৫৬ শতাংশ শিশু একটি নি¤œ-আয়ের পরিবারে বাস করে (আবাসন ব্যয় নির্বাহের পরে) এবং ৪৪ শতাংশ বয়স্ক মানুষ বসবাস করেন নি¤œ আয়ের পরিবারের মধ্যে।
জীবনযাত্রার ব্যয়ের ক্রমবর্ধমান পরিস্থিতিতে স্বল্প ও নি¤œ আয়ের লোকজনের প্রয়োজন মেটাতে কাউন্সিল বারাতে খাদ্য দোকান বা ফুড স্টোরগুলির একটি নেটওয়ার্ক চালু করার জন্য প্রায় ১ লাখ পাউন্ডের একটি তহবিল বরাদ্দ করেছে।
এসব ফুড স্টোর তাদের সেবা গ্রহিতাদেরকে সাপ্তাহিক ৩.৫০ পাউন্ড ফি’র বিনিময়ে উল্লেখযোগ্য পরিমাণে পুষ্টিকর খাবার লাভের সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে তাজা ফল এবং সবজি, মানস¤পন্ন প্রস্তুত খাবার ইত্যাদি।
একটি সদস্যপদ চলাকালীন, যা সাধারণত ছয় মাস স্থায়ী হয়, পরিসেবা ব্যবহারকারীদেরকে ঋণ ব্যবস্থাপনা, সামাজিক কল্যাণ সুবিধা লাভ, আবাসন, কর্মসংস্থান এবং অন্যান্য ক্ষেত্রে সহায়তা সহ তাদের আর্থিক অসুবিধা মোকাবেলার জন্য প্রয়োজনীয় পরামর্শ সহায়তা লাভেও সাহায্য করা হবে।
এমনই একটি ফুড স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য গত ২৭ সেপ্টেম্বর টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র, কাউন্সিলর মাইয়ূম তালুকদার পপলারের বø্যাকওয়াল রিচ কমিউনিটি হাবে গিয়েছিলেন। এসময় তাঁর সাথে যোগ দেন কাউন্সিলের হেলথ, ওয়েলবিয়িং অ্যান্ড সোশ্যাল কেয়ার বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী।
এই ফুড স্টোর স¤পর্কে মন্তব্যকালে কাউন্সিলর মাইয়ূম তালুকদার বলেন, আমরা ইতিমধ্যে একটি এনার্জি তহবিল সহ আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সাহায্য করার জন্য ৫ মিলিয়নেরও বেশি পাউন্ড মূল্যের বেশ কয়েকটি সহায়তা প্যাকেজ চালু করেছি। আমাদের পরবর্তী পদক্ষেপ হল খাদ্যের দোকান খোলা এবং বিদ্যমান খাদ্য ব্যাঙ্কগুলিকে সহযোগিতা করা যাতে বারার কেউ ক্ষুধার্ত না থাকে।
রিসোর্স অ্যান্ড কস্ট অফ লিভিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর সাইদ আহমেদ বলেন, খাদ্য স্টোরের একটি অনন্য বৈশিষ্ট্য হল যে লোকেরা শুধুমাত্র অনসাইটে খাবার লাভের সুযোগ পাবে না, তারা তাদের ঋণ ব্যবস্থাপনা, বেনিফিট সমস্যা এবং কর্মসংস্থানের মতো অন্তর্নিহিত মূল কারণগুলির বিষয়েও পেশাদারদের কাছ থেকে পরামর্শ সহ সকল ধরনের সহযোগিতা পাবেন। প্যান্ট্রিগুলি ফেলিক্স স্কিমের মতো খাদ্য বিতরণ দাতব্য সংস্থাগুলোর সাথেও কাজ করবে যাতে পরিবারগুলি তাদের গৃহস্থালি বর্জ্য হ্রাস করে পরিবেশ সুরক্ষায় সহায়তা করার সাথে সাথে মানস¤পন্ন তাজা ফল এবং শাকসবজি লাভ করতে সক্ষম হয়।
চ্যারিটি সংস্থা ফ্যামিলি অ্যাকশনের সাথে অংশীদারিত্বে গত বছর সংস্থার দ্বারা চালু করা তিনটি প্যান্ট্রিকে খোলা রাখার পাশাপাশি এই বছর আরও তিনটি চালু করা হবে।
ফ্যামিলি অ্যাকশনের সিইও ডেভিড হোমস বলেছেন, সারা বারা জুড়ে আরও বেশি সংখ্যক লোক যাতে কম খরচে ভাল মানের খাবারের অ্যাক্সেস পায় সেজন্য টাওয়ার হ্যামলেটস-এর ট্যাকলিং পোভার্টি টিমের সাথে মিলে ফ্যামিলি অ্যাকশন নতুন ফুড স্টোর চালু করতে পেরে আনন্দিত। সংবাদ বিজ্ঞপ্তি

