দাওয়াতুল ইসলামের প্রতিষ্ঠাতা আমীর আব্দুস সালামের স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২২
দাওয়াতুল ইসলামের প্রতিষ্ঠাতা আমীর মরহুম এ কে এম আব্দুস সালামের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর শনিবার পূর্ব লন্ডনের বিগল্যান্ড স্ট্রিটে অবস্থিত কেয়ার হাউসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় আমীর হাফিজ মাওলানা আবু সায়ীদের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি জেনারেল আরমান আলী ও মিডিয়া সেক্রেটারি মাসুদ আহমদ কামালের যৌথ পরিচালনায় সভায় দোয়া মাহফিলে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন দারুল উম্মেহ মসজিদের খতিব শেখ আশিকুর রহমান।
সভায় মরহুম আব্দুস সালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা রেজাউল করিম, হাফিজ মাওলানা আব্দুল মুকিত, শাব্বির আহমদ কাওসার, সাজেদা আহমদ, মরহুমের ছেলে আব্দুল মালিক শামিম, মেয়ে সায়বা সালাম ও জামাতা ব্যারিস্টার আহমেদ মালিক প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, চৌধুরী মঈনুদ্দিন, মাওলানা মুসলেহ ফারাদি, ওয়াহিদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল কাদের সালেহ, ডঃ শামসুদ্দিন, খালিদ ওমর, ডঃ এম এ আজিজ, ব্যারিস্টার হামিদ হোসেইন আজাদ, শেখ হাম্মান, আব্দুর রহিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মরহুম আব্দুস সালাম ষাটের দশকে যুক্তরাজ্যে আগমন করেন। শুরু থেকেই তিনি ইসলামী মূল্যবোধ ও দাওয়াতি দ্বীনের প্রচারে নিরলস ভাবে কাজ করে গেছেন। তিনি ইস্ট লন্ডন মসজিদসহ বিভিন্ন মসজিদ, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ কল্যাণ সংস্থা মুসলিম এইডসহ এবং বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। তিনি শুধু দাওয়াতুল ইসলামের প্রতিষ্ঠাতা আমীরই ছিলেন না, তিনি ইউকে ইসলামিক মিশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতিও ছিলেন। এই সংস্থা গুলো বর্তমানে ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তিনি ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ের একজন বড় নেতা এবং সর্ব মহলে তাঁর সুপরিচিতি ছিল। ইসলামী আন্দোলনের নানামুখী চ্যালেঞ্জের মুখে তিনি সঠিক পথ দেখানো এবং তাঁদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সর্বদা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে ছিলেন। মহান আল্লাহপাক তাঁর সেই খেদমত গুলো যেন কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সেই দোয়া কামনা করেন। বক্তারা মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। মরহুমের স্মরণে দাওয়াতুল ইসলামের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
দোয়া মাহফিলে দাওয়াতুল ইসলাম ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী স্কলার শেখ আব্দুর রহমান মাদানী।
উল্লেখ্য, মরহুম এ কে এম আব্দুস সালাম গত ২ সেপ্টেম্বর শুক্রবার লন্ডনের ওয়ালথাম স্টোথে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ৬ সেপ্টেম্বর বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ নর্থ ইস্ট লন্ডনের ওয়ালথাম ফরেস্ট এর মুসলিম কবর স্থানে দাফন কার্য স¤পন্ন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

