ব্রিটিশ রানির মৃত্যুতে ব্রিটিশ চ্যারিটি ইস্টহ্যান্ডস’র শোক
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ব্রিটিশ চ্যারিটি ইস্টহ্যান্ডস। গণমাধ্যমে পাঠানো সংস্থার চেয়ারম্যান নবাব উদ্দিন, ট্রাস্টি বাবলুল হক ও এমরান আহমেদ যৌথ বিবৃতিতে বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথ স্থিতিশীলত, নিবেদিত প্রাণ, দায়িত্ব ও কর্মনিষ্টার অনন্য প্রতীক ছিলেন। যিনি যুক্তরাজ্য শুধু নয়, সারা বিশ্বের কাছে একজন রানি ছিলেন। রানির মৃত্যুতে সারা বিশ্ব একজন অভিভাবক হারিয়েছে। রানির অবদান সারা পৃথিবীতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

