রানি এলিজাবেথের মৃত্যুতে টাওয়ার হ্যামলেটস মেয়র ও স্পিকার-এর শোক
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২

মহামতি রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে টাওয়ার হ্যামলেটসবাসীর পক্ষ থেকে কাউন্সিলের স্পীকার কাউন্সিলর শফি আহমেদ এবং নির্বাহী মেয়র লুৎফুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। গত ৮ সেপ্টেম্বর মৃত্যুর ঘোষণার পর পরই এক শোকবার্তায় তাঁরা রানির প্রতি শ্রদ্ধা জানান।
স্পিকার শফি আহমদ বলেন, মহামতি রানি দ্বিতীয় এলিজাবেথ, যিনি ছিলেন জনসেবার একজন অতুলনীয় আদর্শ এবং যিনি তাঁর শাসনামলে কর্তব্যনিষ্ঠার সাথে ও অবিশ্বাস্য স্বাতন্ত্রেযর সাথে সেবা দিয়েছেন, তাঁর প্রয়াণে আজ আমরা সবাই শোকাগ্রস্ত।
আমাদের রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশের এই সময়ে আমরা আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনায় রাজপরিবারকেও রাখছি, যারা তাদের মা, দাদী ও প্রমাতামহকে হারানোর জন্য শোক করছেন। তাঁর মৃত্যু অবশ্যই আমাদের জাতির ইতিহাসে অবিশ্বাস্যভাবে দুঃখজনক মুহুর্ত। আমরা তার জীবন ও রাজত্বের জন্য তাকে ধন্যবাদ জানাই।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, আজ আমরা সকলেই রানির মৃত্যুর খবরে হারানোর বেদনা গভীরভাবে অনুভব করছি। তাঁর চলে যাওয়ার মধ্য দিয়ে আধুনিক ইতিহাসের এক অসাধারণ রাজত্বকাল এবং একটি সময়ের সমাপ্তি ঘটলো, যে সময়কালে গোটা বিশ্বে যথেষ্ট পরিবর্তন হয়েছে, যুদ্ধ-পরবর্তী রেশনিং ও উপনিবেশকরণ থেকে শুরু করে ইন্টারনেট ও ডিজিটাল বিশ্ব – এখন আমরা যেখানে বাস করছি।
মেয়র বলেন, তাঁর শাসনামলের সময় অনেকবারই তাকে টাওয়ার হ্যামলেটসে উষ্ণভাবে স্বাগত জানানো হয়েছিলো এবং আমরা সবাই রানি এলিজাবেথের বিশাল ভক্ত ছিলাম এবং যেভাবে তিনি আমাদের দেশকে মর্যাদা ও বিশিষ্টতার সাথে প্রতিনিধিত্ব করেছিলেন এবং যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিলো, তখন তিনি অবিশ্বাস্য নেতৃত্ব প্রদর্শন করেছিলেন। আমার কোন সন্দেহ নেই যে তিনি লন্ডনের ইস্ট এন্ডের সকলের কাছেই চিরকাল ভালোবাসার সাথে স্মরণীয় হয়ে থাকবেন।
রানির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই মালবারি প্লেসের টাউন এবং হোয়াইটচ্যাপলে নতুন টাউন হলে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং রাষ্ট্রীয় প্রোটকল অনুযায়ি এভাবেই পতাকা উত্তোলিত হবে।
শোকবইতে স্বাক্ষর করলেন মেয়র ও স্পিকার :
মহামতি রানি এলিজাবেথের মৃত্যুতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে একটি শোক বই খোলা হয়েছে। গত ১০ সেপ্টম্বর শনিবার সকালে মেয়র লুৎফুর রহমান এবং স্পিকার অব দ্যা কাউন্সিল, শফি আহমদ শোক বইয়ে রানির স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
মালবেরি প্লেস টাউন হলে, সেন্ট জর্জেস্ হলে ও হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরে কাউন্সিলের পক্ষ থেকে খোলা এই শোক বই-এ সোমবার থেকে বাসিন্দারা তাদের শোক-শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।
রানির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই মালবারি প্লেসের টাউন এবং হোয়াইটচ্যাপলে নতুন টাউন হলে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং রাষ্ট্রীয় প্রোটকল অনুযায়ি এভাবেই পতাকা উত্তোলিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি

