ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২
ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টম্বর সোমবার সন্ধ্যায় ইউকেস্থ বাংলা পাড়া রেস্টুরেন্টে এই মতবিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইব্রাহিম জাহান। পরে প্রধান অতিথিকে হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবন্দ।
এতে ফটিকছড়ি কমিউনিটি ইউকের উপদেষ্টা সলিসিটর জাগির আলমের সভাপতিত্বে ও অরগানাইজিং সেক্রেটারী মোহাম্মদ মাসুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফটিকছড়ির কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সমির উদ্দিন চৌধুরী।
এসময় তিনি ফটিকছড়ি সমিতির প্রতি কৃতজ্ঞ জানিয়ে তাদের যে কোনো ভালো উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মো. সমির উদ্দীনের কন্যা পারাবী চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র সেক্রেটারি আকতারুল আলম, এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রেজা, কার্যকরী পরিষদের সদস্য জয়নাল আবেদীন, এসিস্টেন্ট ট্রেজারার সায়েদ রাসেল, এডুকেশন সেক্রেটারী ইব্রাহিম জাহান, মেম্বারশীফ সেক্রিটারী ইয়াছিন আলতাফ পারভেজ, ¯েপার্ট সেক্রেটারী মো. ইয়াকুব চৌধুরীসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
ফটিকছড়ি কমিউনিটি ইউকে’র সভাপতি ইসহাক চৌধুরী তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চট্রগ্রামবাসীর মধ্যে সেতুবন্ধনে কাজ করছে ফটিকছড়ি কমিউনিটি ইউকে।
সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযাদ্ধা সায়েদ আব্দুল মাবুদ, ইকরামুল হক, নাসের শেখ মোহাম্মদ, আলতাফ হোসেন, মো. আনিছ , রাকিবুল রাব্বী। সংবাদ বিজ্ঞপ্তি

