বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আয়োজনে ‘বাঙালির হৃদয়ে রক্তক্ষরণের আগস্ট’ শীর্ষক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২
লন্ডনে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে’র উদ্যোগে ‘বাঙালির হৃদয়ে রক্তক্ষরণের আগস্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ আগস্ট বুধবার বিকেলে ইস্ট লন্ডনের মাইক্র বিজনেন্স সেন্টারে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, একাত্তরের পরাজিত শত্রæরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে চেয়েছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে ফেলতে। আর একারণেই এই অপশক্তি আগস্ট মাসকে বেছে নিয়েছে। ১৯৭৫-এর ১৫ আগস্টের ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড, ২০০৪ সালের ২১ আগস্টে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা ও দেশব্যাপী একযোগে বোমা হামলা সবই একই সূত্রে গাঁথা। এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। এরা এখনও দেশে-বিদেশে সক্রিয় এদের চিহ্নিত করতে হবে। ১৯৭৫ এর হত্যাকান্ডের আংশিক বিচার হলেও বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত হওয়া আবশ্যক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ১৯৭৫ এর হত্যাকান্ডের মূলষড়যন্ত্রকারী ও বর্তমান কুশলীবদের চিহ্নিত করা সম্ভব। এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা, এরা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। এই গোষ্টী মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশকে একটি তালেবানী রাষ্ট্রে পরিণত করতে চায়। আর একারণেই এরা আগস্ট মাসকে বেছে নিয়েছে। দেশের অগ্রগতি ও উন্নয়নের অন্তরায় হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি।
সেমিনারে সৈয়দ এহসানের সভাপতিত্বে ও শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় প্রধান অতিথি অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমেদ উল্লাহ ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম স¤পাদক মারুফ চৌধুরী, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক সমিরুন চৌধুরী, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহসভাপতি হোসনেআরা মতিন, কবি মাসুক ইবনে আনিস, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ¯পীকার আহবাব হোসেন, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারী আলিমুজ্জামান, ইষ্ট লন্ডন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, কবি সৈয়দ হিলাল সাইফ, সাংবাদিক বাতিরুল হক সরদার, সাবেক ছাত্র নেতা আব্দুর রহিম শামীম, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, জালালাবাদ ফাউন্ডেশন সাধারণ স¤পাদক আব্দুল বাছির, কমিউনিটি নেতা মামুন চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির আতিয়ার রসুল কিটন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

