লন্ডনে বরিশাল ডিভিসন অ্যাসোসিয়েশেনের বার্ষিক বনভোজন ও মিলন মেলা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২২
বরিশাল ডিভিসন অ্যাসোসিয়েশেনের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট রোববার ফেয়ারলপ ওয়াটার্স পার্কে বার্ষিক বনভোজন ও মিলন মেলার আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি ডাঃ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক আইনজীবী ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে ও নুরুল ইসলাম, সলিসিটর সাজ্জাদুল ইসলাম সাগর, মহিউদ্দিন ম›জুর এবং মোঃ শহিদুল ইসলামের সার্বিক তত্তাবধানে বৃহৎ বরিশাল অঞ্চলের লন্ডনে বসবাসরত মানুষজন অংশ নেন।
অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সংগঠনের সাধারণ সম্পাদক আবুল উদ্দীন নাসিরের স্মৃতিচারণ ও তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর অবদানের জন্য অ্যাসোসিয়েশেনের পক্ষ থেকে তাঁর নামে একটি বৃত্তি প্রোগ্রাম চালু করার সিন্ধান্ত গৃহিত হয়।
অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে শিশুদের দৌড় প্রতিযোগিতা, কুইজ, বালিশ বদল ও হাঁড়িভাঙ্গা খেলার মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে। ইংল্যন্ডে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বৃহৎ বরিশালের প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা একাউন্টেন্ট কাজী সাঈদ আরিফ, ডাঃ এম এ আউয়াল, মীর বেলাল শরীফ, ডাঃ ফারুখ হোসাইন, মোঃ বোরহান উদ্দীন, মোঃ জলিলুর রহমান, হাসিনুল ইসলাম তুহিন, বিশিষ্ট ইসলামী শিল্পী নওশাদ মাহফুজ, আইনজীবী মোঃ ইউসুফ আলী,আইনজীবী মামুন এইচ জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী জনাব নওশাদ মাহফুজ। পরে ফেয়ারলপ ওয়াটার্স পার্কের লেকে নৌকা ভ্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

