যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২২
যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ১ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের কলিংউড সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু’র সভাপতিত্বে ও দিলওয়ার হোসেন লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ৭১’র পরাজিত শত্রæরাই ১৫ আগষ্টের নির্মম ইতিহাস রচনা করেছিলো। তারা ভেবে ছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনে দেশ এগিয়ে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

