সিলেটে আরও ৮৫ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২০
সিলেট, ৮ জুন :: সিলেটে আরো ৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলায় ৬০ ও সুনামগঞ্জ জেলায় ২৫ জন আক্রান্ত হন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপর পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- ওসমানীর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগ সিলেট সদর, নগর এলাকা, কানাইঘাটে বেশি সংখ্যক রোগী। এ নিয়ে সিলেট জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৯৪২।
এদিকে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ২৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সোমবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ২৫ জনের নমূনা পজিটিভ আসে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা।

