সিলেটের দুই ল্যাবে ৭০ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ ৭ জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ১১, বিয়ানীবাজারের ৪ ও ওসমানীনগরের ১ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও সিভিল সার্জন কার্যালয়ের একজন রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৮৩ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
অন্যদিকে রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

