সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০৫ জুন :: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজেটিভ আসে। জ্বরের কারণে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি বাসায় আছেন।
বদরউদ্দিন আহমদ কামরানের জ্যৈষ্ঠ সন্তান ডা. আরমান আহমদ শিপলু বিষয়টি সিলেট করেছেন। তিনি বলেন, ‘আব্বার অবস্থা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’
এর আগে গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনা ভাইরাসে আক্রান্ত হন। বাসায় আইসোলেশনে থাকা আসমা কামরানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. শিপলু।

