সিলেটে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০৪ জুন :: সিলেট জেলায় একদিনে রেকর্ড ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ ০৪ জুন বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। সিলেট জেলায় একদিন এটিই সর্বোচ্চ সংখ্যক শনাক্তের রেকর্ড।
এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩৮ জনে।
আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর, সদর উপজেলা, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা রয়েছেন। এর মধ্যে র্যাব, পুলিশ এবং চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

