বাসায় থেকে চিকিৎসা নিয়ে করোনা থেকে মুক্ত নাদেল
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০৩ জুন :: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল নিজ বাসায় থেকে চিকিৎসা নিয়ে করোনাভাইরাস থেকে মুক্ত হলেন। আজ বুধবার (০৩ জুন) দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।
শফিউল আলম চৌধুরী নাদেল জানান, করোনা শনাক্তের কথা শুনে আমি মনোবল হারাইনি। মনোবল রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই আমি ঔষধ সেবন করেছি। সেই সাথে সিলেট বাসীরসহ দেশবাসীর দোয়ায় ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমি সুস্থ হয়েছি।
তিনি বলেন, অসুস্থ অবস্থায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ যারা আমার খুজখবর নিয়েছেন এবং আমার সুস্থতার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত ২২মে শফিউল আলম নাদেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

