সিলেটের দুই ল্যাবে একদিনে ৬৯ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের দুই ল্যাবে একদিনে ৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে ।
অন্যদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ১৮ জনের শরীরো করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৫১টি নমুনার ফল আসে পজিটিভ। যা সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। গতকাল (বুধবার) যা ছিলো ৪২।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

