সিলেটে নতুন করে আক্রান্ত ৯, মোট ২৪৩
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটে নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৩ জনে।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজে রোববার ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।
আক্রান্তদের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত হয়েছেন এ তথ্য জানা য্য়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।


