সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল আর নেই
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আফম কামাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ জুলাই শনিবার রাত দশটার দিকে সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।
এদিকে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আফম কামালের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আফম কামাল ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

