কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে পৌঁছেছে।
এ তথ্য জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বরমচালে স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
রাত ১০টায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
উদ্ধার কাজে দমকল বাহিনীর ৬টি ইউনিট কাজ করছে।

