|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটের রাজনীতি সম্প্রীতির বন্ধন অটুট থাকুক যুগযুগ ধরে

সিলেটের রাজনীতি সম্প্রীতির বন্ধন অটুট থাকুক যুগযুগ ধরে


প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৮

তাইসির মাহমুদ:
দল মত, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সিলেটের মানুষের মধ্যকার পারস্পারিক সর্ম্পক সম্প্রীতি ও সৌহার্দ্যরে। যতই মতপার্থক্য বা হানাহানি হোক সামনা-সামনি একে অপরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন।

সিলেট সিটি নির্বাচন এর একটি উজ্জল দৃষ্টান্ত। প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আরিফুল হক চৌধুরী ও বদর উদ্দিন কামরান কেউ কাউকে নির্বাচনী মাঠে সামনা-সামনি বিষোদগার করতে দেখিনি। বরং একে অপরকে দেখলে জড়িয়ে ধরেছেন। হাসি মুখে কথা বলেছেন।

নির্বাচনের পরেও একই পরিবেশ দেখা গেলো। বিজয়ের পর নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী সরাসরি চলে গেলেন বিজিত প্রার্থী বদর উদ্দিন কামরানের বাসায়। আপন করে বুকে জড়িয়ে ধরলেন তাঁকে। বদর উদ্দিন আহমদ কামরান ও মিসেস কামরান দুজনেই আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানালেন। জ্ঞাপন করলেন অভিনন্দন ও অভিবাদন। আরিফুল হক চৌধুরীর আগমনী বার্তা শুনে বদর উদ্দিন কামরান ঘরের পেছন দরজা দিয়ে বেরিয়ে যাননি।

আজকের এই সৌহার্দ্য ও সম্প্রীতি সম্পর্কের দৃশ্য স্মরণ করিয়ে দিলো ২০০৩ সালের মার্চে অনুষ্ঠিত সিলেট সিটির প্রথম নির্বাচন পরবর্তী এমনই একটি ঘটনা। ওই নির্বাচনের সময় আমি সিলেটে ছিলাম। মিডিয়ালাইন নামে একটি সংবাদ সংস্থার কর্ণধার থাকার সুবাদে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপির প্রার্থী এম এ হক এর পুরো নির্বাচনী সংবাদ কাভারেরর দায়িত্ব ছিলো আমাদের প্রতিষ্ঠানের ওপর। তাই নির্বাচনে দুই প্রার্থীরই কাছাকাছি ছিলাম। একটু বেশি ঘনিষ্ট ছিলাম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে।

বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। তখন এম সাইফুর রহমান ছিলেন অর্থমন্ত্রী। সিলেট জেলা বিএনপির সভাপতি এম এ হককে জেতাতে অনেক কাঠখড় পুড়িয়েছেন। অনেক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কাজ হয়নি। জিতেছেন বদর উদ্দিন আহমদ কামরান।

গত ৩০ জুলাই যেভাবে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ী হলেন, ঠিক ওই সময় বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বিজয়ী হয়েছিলেন। নির্বাচনের পরে অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাথে ভালো সম্পর্কও গড়ে তুলেছিলেন তিনি। বদর উদ্দিন কামরান অর্থমন্ত্রী সাইফুর রহমানকে সম্মান করতেন। অর্থমন্ত্রীও বদর উদ্দিন কামরানকে স্নেহ করতেন। তবে বদর উদ্দিন কামরানকে এ নিয়ে দলের অভ্যন্তরে তীর্যক মন্তব্য শুনতে দেখেছি। দলের মধ্যে একটি বলয় ছিলো কামরান বিরোধী। তারা তাঁর এগিয়ে যাওয়ায় ইর্ষাকাতর ছিলো। ওই বলয়টি এখনও আছে। যারা নির্বাচনী মাঠে লাভের চেয়ে ক্ষতিই করে থাকে বেশি। কীভাবে করে সেটা খুব কাছে থেকেই দেখেছি।

সে যাক। আমি বলছিলাম, সম্প্রীতির সম্পর্কের কথা। ২০০৩ সালের মেয়র নির্বাচনে নির্বাচিত হওয়ার পরদিন সন্ধ্যায় মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহমর্মিতা প্রকাশের জন্য গিয়েছিলেন অপর দুই প্রার্থীর বাসায়। প্রথমে গিয়েছিলেন ধোপাদীঘির পারে সাবেক পৌর চেয়ারম্যান আফম কামাল এর বাসায়। তিনিও ওই নির্বাচনে প্রার্থী ছিলেন। আফম কামাল বদর উদ্দিন আহমদ কামরানকে জড়িয়ে ধরেন। চা-নাস্তায় আপ্যায়ন করেন। তাকে অভিবাদন ও অভিনন্দন জানান।
এরপর তিনি চলে যান শহরের যতরপুরে জেলা বিএনপির সভাপতি বিএনপির মেয়র প্রার্থী এম এ হক এর বাসায়। তবে এম এ হক কিছুটা অসুস্থ হয়ে শোয়ে পড়ায় কিছুক্ষন সিটিংরুমে বসে স্বজনদের সাথে কথা বলে চা-নাশতা খেয়ে চলে আসেন বদর উদ্দিন কামরান। আমি সঙ্গেই ছিলাম। তাই সম্প্রীতির এই দৃষ্টানের স্বাক্ষী থেকে যাই।
আজ ১৫ বছর পর লন্ডনে বসে সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য দেখে প্রাণটি ভরে গেলো। সিলেটের রাজনীতিতে সম্প্রীতির বাঁধন যেনো যুগযুগ ধরে এভাবে অটুক থাকে। সিলেট বিশ্বে একটি সম্প্রীতির শহর হিসেবে পরিচিতি লাভ করুক- এই শুভ প্রত্যাশা। অভিনন্দন দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে। ধন্যবাদ বদর উদ্দিন আহমদ কামরানকে- নির্বাচনে পরাজয়ের কষ্ট চেপে বিজয়ী প্রার্থীকে বুকে জড়িয়ে ধরে মহান হিসেবে পরিচয় দেওয়ার জন্য। সিলেটের মানুষের মধ্যকার সম্প্রীতি অমর হোক।

তাইসির মাহমুদ
সম্পাদক, সাপ্তাহিক দেশ
লন্ডন, যুক্তরাজ্য
৩১ জুলাই ২০১৮

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top