সাংবাদিক ইকবাল মনসুর আর নেই
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৮
না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক ইকবাল মনসুর। বুধবার (২ মে) সকাল ১০টায় কানিশাইলস্থ তার বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৪৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি লিভার ক্যান্সারের সাথে লড়াই করছিলেন।
বুধবার (২ মে) বাদ আছর ভাতালিয়া জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তিনি সিলেটের দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।

