|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত মডেল রোড প্রতিষ্ঠায় সিলেট চেম্বারের সাথে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের একাত্মতা ঘোষণা

জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত মডেল রোড প্রতিষ্ঠায় সিলেট চেম্বারের সাথে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের একাত্মতা ঘোষণা


প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৮

সিলেট, ১৯ জানুয়ারি: সিলেট নগরীর ব্যবসায়ী নেতাদের মতোই সিলেট চেম্বারের “কিপ সিলেট ক্লিন” উদ্যোগকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন সিলেটের রাজনীতিবিদ ও সাংবাদিকরা। চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত “পরিচ্ছন্ন মডেল রোড” প্রতিষ্ঠার উদ্যোগের সাথে নিজেদের সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করে নেতারা বলেছেন, পরিচ্ছন্ন একটি সুন্দর নগরী আমাদের সবারই প্রত্যাশা। এই উদ্যোগের সাথে প্রশাসন যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করেন তাহলে প্রত্যাশিত পরিচ্ছন্ন নগরী প্রতিষ্ঠা করা সম্ভব।

গতকাল ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে “কিপ সিলেট ক্লিন” কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সিলেটের রাজনীতিবিদ ও সাংবাদিকদের মতবিনিময় সভায় বক্তারা পরিচ্ছন্ন নগর গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সিলেট চেম্বারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা বিগত দিনেও সব ভালো কাজের সাথে ছিলাম, আগামীতেও থাকবো। সিলেট পরিচ্ছন্ন নগরী গঠনে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হলে প্রত্যাশিত পরিচ্ছন্ন সিলেট নগরী গড়া সম্ভব বলে সাংবাদিক নেতারা অভিমত ব্যক্ত করেন।
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিলেট সিটি কর্পোরেশন সদা সচেষ্ট রয়েছে। সিলেট চেম্বার অব কমার্সের “কিপ সিলেট ক্লিন” উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে জনসাধারণ এবং ব্যবসায়ীদের সচেতনতা একান্ত জরুরি। তিনি বলেন, ফুটপাত ও রাস্তা দখলকারী হকারদের আমরা অনেকবার উচ্ছেদ করেছি, কিন্তু পুলিশ এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা চলে যাওয়ার পর তারা পুণরায় নিজ নিজ স্থানে ফিরে আসছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন হতে হবে। তিনি কোন দোকানের সামনে হকার বসতে না দেওয়া এবং ব্যবসায়ীদেরকে নিজ নিজ দোকানের বর্ধিত অংশ সরিয়ে নেওয়ার আহবান জানান।
মেয়র আরিফ বলেন, সিলেট সিটি কর্পোরেশন হকারদের ছবিসহ তালিকা তৈরী করেছে। তাদেরকে শীঘ্রই লালদীঘিপাড় হকার্স মার্কেটে কিছু দোকান বরাদ্দ দেওয়া হবে। কিন্তু অনেক সময় দেখা যায়, হকাররা দোকানগুলো অন্য ব্যক্তিকে ভাড়া দিয়ে নিজেরা আবার ফুটপাতে চলে আসে। তিনি এইসব হকারদেরকে কোনভাবে প্রশ্রয় না দেওয়ার জন্য ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ বলেন, সিলেটের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দ “কিপ সিলেট ক্লিন” এর প্রতি যে সমর্থন জানিয়েছেন তাতে আমরা নতুন উদ্যোমে কাজ করার শক্তি পেলাম। তিনি উল্লেখ করেন, উক্ত কর্মসূচীর আওতায় প্রথমে জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মডেল রোড হিসেবে পরিচ্ছন্ন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে শহরের অন্যান্য রাস্তা পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের সম্মুখ নিজ উদ্যোগে পরিষ্কার রাখা, ভ্রাম্যমান দোকান বসতে না দেওয়া, সকল ব্যবসায়ী মিলে চাঁদা তুলে গার্ড রাখার আহবান জানান। তিনি বলেন, ব্যবসায়ীরা যদি অবৈধ দোকান এবং হকারদের প্রশ্রয় দেয় তাহলে সিলেট চেম্বারের সদস্যপদ বাতিলের পাশাপাশি তাদের ট্রেড লাইসেন্স বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আনম শফিকুল হক, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি জনাব মাসুদ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজাত আলী রফিক, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, এপিপি এডভোকেট মোঃ জুনেল আহমদ, সিলেট জেলা জাসদ এর সভাপতি লোকমান আহমদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, ইমজার সভাপতি আল-আজাদ, চ্যানেল এস এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বাংলা টিভি’র প্রতিনিধি আবু তালেব মুরাদ প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিজিত চৌধুরী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ আব্দুর রহমান চৌধুরী, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালকমোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, চন্দন সাহা, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, সিলেট প্রেস ক্লাবের সহ সভাপতি এনামুল হক জুবের, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিগেন সিংহ, সিলেট মহানগর জাসদ এর সভাপতি মিসফাক আহমদ মিশু, জেলা জাসদ এর সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদ এর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রজত কান্তি গুপ্ত, ব্যবসায়ী নেতা মোহাম্মদ এহছানুল হক তাহের, মোঃ আব্দুর রহমান রিপন, হোসেইন আহমদ, রাহেল আহমদ চৌধুরী, মোঃ আব্দুস সামাদ তোহেল, মোঃ আতিকুর রহমান, সাপ্তাহিক দেশ’র সিলেট প্রতিনিধি দেলোয়ার হোসাইন প্রমূখ।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top