লন্ডনে সড়ক দুর্ঘটনায় সিলেটী বংশোদ্ভূত তরুণ নিহত
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৮
দেশ ডেস্ক: লন্ডনে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশের সিলেটি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত দু’জন তরুণ রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ টু মোটরওয়েতে একটি লরির সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাহাত আহমেদ (২৭) সিলেট নগরীর বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদিরের ছেলে। রাহাত লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় বসবাস করতেন।

