১৫ ঘন্টায় লন্ডনে ছুরিকাঘাতে নিহত ৪
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৮
লন্ডন, ২ জানুয়ারি: বিদায়ী বছরের শেষ মুহূর্তে এবং নতুন বর্ষের সূচনালগ্নে লন্ডনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন কমপক্ষে চারজন। বয়সে তারা সবাই কিশোর বা সবেমাত্র কৈশোর উত্তীর্ণ। এ চারটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে উত্তর, পূর্ব ও দক্ষিণ লন্ডনে। তবে একটি হত্যাকা-ের সঙ্গে অন্যদির কোনো যোগসূত্র নেই। এ নিয়ে ২০১৭ সালে লন্ডনে ছুরিকাঘাতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৮০। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।
বছরের শেষ সন্ধ্যায় লন্ডনের উত্তর, পূর্ব এবং দক্ষিণ অংশে আততায়ীর ছুরিকাঘাতে নিহত হন ৩ জন। নতুন বছরের প্রথম দিন ছুরিকাঘাতে নিহত হন ১ জন। ১৫ ঘণ্টার ব্যবধানে এসব হামলা হয়। গত বছর লন্ডনে ছুরিকাঘাতে মোট ৮০ জনের নিহত হবার খবরের সত্যতা নিশ্চিত করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ২০১৮ সালে এ ধরণের আততায়ী হামলার সংখ্যা কমিয়ে আনতে তিনি প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ গ্রহণ করবেন। এ ধরণের হামলা ঠেকাতে লন্ডনের পুলিশ বাহিনীতে জনবল ও স¤পদ বাড়ানো দরকার বলে মত দিয়েছেন বৃটেনের সিনিয়র পুলিশ অফিসার ক্রেসিদা ডিক।

