ইস্ট লন্ডনে ডাকাতি : যুবকের জেল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৭
দেশ, ২৫ নভেম্বর: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লাইম হাউজ এলাকায় ১০দিনের মধ্যে ৬টি ডাকাতির ঘটনায় মিজানুর রহমান (৩১) নামক যুবকের জেল দন্ড দিয়েছেন আদালত। জানা যায়, গত সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর লাইম হাউজ এলাকার ক্যামডেনহার্স্ট স্ট্রিটে এক পিজা ড্রাইভারকে ছুরি দেখিয়ে ডাকাতি করে মিজানুর ও তার সহযোগি। এরপরবর্তী ১০দিনে আরো ৫টি ডাকাতি করে মিনিক্যাব ড্রাইভারদের কাছ থেকে।
স্থানীয় কার স্ট্রিটে বসবাসকারী মিজানুর রহমানকে পুলিশ আটক করে গত ১৫ সেপ্টেম্বর। এসময় তার কাছে দুটি মোবাইল ফোন পাওয়া যায়।
তাকে বৃহস্পতিবার ¯েœয়ার্সব্রুক আদালতে ৬টি ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। সাথে সাথে একটি প্রতারণার অভিযোগেও তাকে দোষী দেখায় আদালত।
পুলিশ উক্ত ব্যক্তি আর কোন অপরাধের সাথে জড়িত থাকলে তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

