সেন্ট্রাল লন্ডনে গ্যাস লিক : ৪০০জনকে জোরপূর্বক স্থানান্তর
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৭
লন্ডন, ১৯ নভেম্বর: সেন্ট্রাল লন্ডনের মেরিলিবনে গ্যাস লিকের কারনে মারাত্মক দুঘর্টনা থেকে বাঁচাতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্টের কর্মকর্তা কর্মচারীসহ প্রায় ৪শতাদিক মানুষকে জোরপূর্বক স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলের প্রায় ৫০ মিটার এলাকা কর্ডন করে রেখেছে ফায়ার ফাইটাররা।
বন্ড স্ট্রিট স্টেশন সংলগ্ন মেরিলিবন লেইনের যে জায়গায় গ্যাস লিক হয়েছে সেটি শপিং ও রেস্টুরেন্টের জন্য খুবই জনপ্রিয়। এখানে প্রতিনিয়ত শত শত লোকের সমাগম ঘটে থাকে।
পুলিশ জানায় দুপুর ১২টায় লন্ডন ফায়ার ফাইটারদের কল করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে বন্ড স্ট্রিট ট্রেইন স্টেশন বন্ধ করে দেয়। যানজট এড়াতে সাধারণ মানুষদের এ এলাকা পরিহার করতে বলা হয়েছে। সবধানতার কারনে পাশ্ববর্তী উইংমোর স্ট্রিট এবং বেনটিক স্ট্রিট বন্ধ রাখা হয়েছে।

