|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে অ্যাসিড হামলার দায়ে বাংলাদেশির ৯ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে অ্যাসিড হামলার দায়ে বাংলাদেশির ৯ বছরের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৭

দেশ ডেস্ক: যুক্তরাজ্যযুক্তরাজ্যে অ্যাসিড হামলার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এর আগে পূর্ব লন্ডনের ওই হামলার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কাহা মিয়া নামের ওই আসামি।

কাহা মিয়ার সঙ্গে তার এক সহযোগীকেও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে বয়স কম (১৬ বছর) হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। তাকে ইয়ুথ অফেন্ডার্স ইনস্টিটিউশনে পাঠানো হবে। চলতি সপ্তাহে লন্ডনের স্নেয়ারবুক ক্রাউন কোর্ট এ রায় ঘোষণা করেন।

এই মামলার তদন্তকাজ পরিচালনা করেছেন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ সার্জেন্ট রিচার্ড লিউসলে। তিনি বলেন, এই শাস্তি এ ধরনের অপরাধের ব্যাপারে পুলিশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এ ধরনের যেকোনও ঘটনা নিখুঁতভাবে তদন্ত করা হবে। অনুরোধ থাকবে, এ জাতীয় ক্ষতিকর পদার্থ বহনের সঙ্গে জড়িত যে কাউকেই যেন এভাবে দোষী সাব্যস্ত করা হয়।

তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে এই পদার্থগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। ঘটনার শিকার ব্যক্তির ওপর এটি ব্যাপক মাত্রায় স্থায়ী প্রভাব ফেলে।

চলতি বছরের ২০ মার্চ ওই অ্যাসিড হামলার শিকার বাংলাদেশি বংশোদ্ভূত দুজনের জবানবন্দি নেন আদালত। তাদের নাম মুসা মিয়া ও সৈয়দ বাশার। সেদিন তারা পূর্ব লন্ডনের একটি ভবনের ১১ তলা থেকে তাদের গাড়ির ওপর নজর রাখছিলেন। এমন সময় দেখতে পান সেখানে লাঠি নিয়ে একদল যুবক বিশৃঙ্খলা তৈরি করছে। ওই যুবকদের থামাতে ঘটনাস্থলে যান মুসা মিয়া। বন্ধু মুসা মিয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে সৈয়দ বাশারও সেখানে পৌঁছান।

সেখানে তারা ওই যুবকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ১৬ বছর বয়সী ওই কিশোর (দণ্ডিত) ব্যাগ থেকে একটি বোতল বের করে কাহা মিয়ার হাতে দেয়। সে বোতলের মুখ খুলে তা থেকে তরল পদার্থ ওই ভিকটিম দুজনের মুখের ওপর ছুড়ে মারে। এতে তারা মারাত্মকভাবে আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

২০১২ সাল থেকে ইংল্যান্ডে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় এ ধরনের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে এ ধরনের ঘটনা ঘটে ২৬১টি। গতবছর হয় ৪৫৮টি হামলা।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top