স্ত্রীর কারণে ১০ বছর বনে ছিলেন ম্যালকম
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৭
দেশ ডেস্ক: স্ত্রীর জন্য তাজমহল গড়ার কথা জানি। সমুদ্রপথ গাড়ি দেওয়ার কথাও শোনা গেছে। মাঝে মাঝে স্ত্রীর জন্য ঘর ছাড়ার কথা শোনা যায়। তবে যুক্তরাজ্যের এক নাগরিক স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পালিয়ে ১০ বছর বনে ছিলেন।
ডেইলি মেইল ও এবিসিটুনিউজের খবরে বলা হয়েছে, বিয়ের পর মাত্র তিনটি বছর সংসার করেন ম্যালকম অ্যাপলগেট। এর পরই ম্যালকমের জীবনটা বিষিয়ে তোলেন তাঁর স্ত্রী। শেষ পর্যন্ত টিকতে না পেরে বনে পালিয়ে যান তিনি। সেখানেই কাটিয়ে দেন পুরো ১০টি বছর।
ম্যালকমের বয়স এখন ৬২। পেশায় মালি। সম্প্রতি জীবনের এমন কাহিনি লন্ডনের ইমাউজ গ্রিনউইচ নামে এক সংস্থাকে জানিয়েছেন। এ সংস্থাটি যারা বাস্তুহীন তাদের সংস্থাটি আশ্রয় দিয়ে থাকে।
১০ বছর ধরে না পেয়ে পরিবারের সদস্যেরা ধরেই নিয়েছিল ম্যালকম আর বেঁচে নেই। কিন্তু হঠাৎ ১০ বছর পরে ম্যালকম তার বোনকে ফোন করেন। আর বোন ফোন পেয়ে বিশ্বাসই করতে পারছিলেন না, ভাই বেঁচে আছে। তিনি ভাইয়ের সঙ্গে এত বছর পর কথা বলছেন।
ম্যালকম জানান, বিয়ের পর তার স্ত্রী চাইতেন না সে বাসার বাইরে থাকুক। বেশি কাজ করলেও তার স্ত্রী রেগে যেত। আর তার আমার ওপর প্রভাব দিন দিন বেড়েই চলছিল। আর উপান্তর না দেখে বনে চলে যান তিনি।
মালির কাজটি বেশ পছন্দ করতেন ম্যালকম। তিনি বলেন, চাকরিটি আমি পছন্দ করতাম। আমি এখনো উদ্যানপালন করতে ভালোবাসি। আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমার জীবন ক্রমবর্ধমান অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু বিয়ের পর কাজে বেশি সময় দেওয়াসহ নানা কিছু নিয়ে বাক বিতণ্ডা হতো স্ত্রীর সঙ্গে। অতিষ্ঠ হয়ে পালিয়ে যাই।

