|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাংলাদেশে ২ নদী ড্রেজিংয়ে ভারত ২৪৪ কোটি রুপি খরচ করবে, নেপথ্য কারণ কি!

বাংলাদেশে ২ নদী ড্রেজিংয়ে ভারত ২৪৪ কোটি রুপি খরচ করবে, নেপথ্য কারণ কি!


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৭

দেশ ডেস্ক: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশের ভিতর দিয়ে নৌপথ সারা বছর নির্বিঘ্ন রাখতে চায় ভারত। খরা মওসুমে যাতে বড় বড় নৌযান বা ভেসেল বারানসি থেকে ব্রহ্মপুত্র হয়ে চলে যেতে পারে সে জন্য তারা বিপুল অংকের অর্থ খরচ করছে। এর পরিমাণ ২৪৪ কোটি রুপি। তবে এর পিছনে কারণ অন্য বলে মনে হচ্ছে। তা হলো দোকলামে চীন-ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনা। গত ২৮ শে আগস্ট সেখান থেকে ভারত পিছু হটলেও এখনও চীনের পিপলস লিবারেশন আর্মির প্রায় এক হাজার সদস্য শিলিগুড়ির কাছে চুমবি উপত্যকায় অবস্থান করছে। ফলে শিলিগুড়ি হয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের যে সরু পথ সেখানে ঝুঁকি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ জন্যই বাংলাদেশের ভিতর দিয়ে নৌরুটকে ব্যবহার করা কথা মাথায় এসেছে ভারতের। তবে এক্ষেত্রে আর্থিক সুবিধাও বেশি। কারণ, অল্প খরচে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পাঠানো যাবে। তাই ড্রেজিং করা নিয়ে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে নয়া দিল্লির কন্ট্রাক্ট হয়েছে। তারা বিপুল এই অংকের অর্থ খরচ করে বাংলাদেশের দুটি নদী ড্রেজিং করবে ভারত। ওই নদী দুটি হলো যমুনার সিরাজগঞ্জ থেকে ডাইখাওয়া পর্যন্ত এবং আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত কুশিয়ারা। যমুনা নদীর ১৭৫ কিলোমিটার এবং কুশিয়ার ২৯৫ কিলোমিটার মিলে মোট ৪৭০ কিলোমিটার ড্রেজিং করবে ভারত। এ খাতে অর্থের যে খরচ হবে তা ৮০:২০ অনুপাতে যথাক্রমে ভারত ও বাংলাদেশ বহন করবে। এখাতে ভারতের খরচ হবে ২৪৪ কোটি রুপি। তবে এখনও কাজের কন্ট্রাক্ট দেয়া হয় নি। এ বছরের শেষ নাগাদ কন্ট্রাক্ট চূড়ান্ত করা হতে পারে। এক্ষেত্রে দরপত্রে অংশ নিতে পারবে বাংলাদেশ ও ভারতের কোম্পানিগুলো। চুক্তি অনুযায়ী বাংলাদেশে খনন কাজ বা ড্রেজিং শুরু হবে ২০১৮ সালের ফেব্রুয়ারি-মার্চে। এ জন্য ২.৫ থেকে ৩ মিটার করে এলএডি (লিস্ট অ্যাভেইল্যাবল ডেপথ) খননের জন্য কন্ট্রাক্টররা সময় পাবেন দু’বছর। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়, ভারত সরকার জুলাই মাসে ব্রহ্মপুত্র নদ ড্রেজিং খাতে বরাদ্দ করেছে ৪০০ কোটি রুপি। এই নদটির বেশির ভাগ অংশ পড়েছে ভারতে। বাকিটা বাংলাদেশে। এ জন্য এরই মধ্যে চারটি ড্রেজার নামানো হয়েছে। দুটি নামানোর পথে। প্রতিটি ড্রেজারে রয়েছে একটি করে কাটার সেকশন ড্রেজার (সিএসডি), একটি টাগ (যেটি সিএসডিকে উঠানামা করায়) এবং একটি হাউজবোট (রাত্রীকালীন অবকাশের জন্য)। প্রতিটি ড্রেজারের দাম পড়ছে ৩৫ থেকে ৪০ কোটি রুপি। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, দুই প্রতিবেশী দেশ এই কাজ সম্পন্ন করছে ২০২০ সালের মধ্যভাগের মধ্যে ‘চিকেন নেক’ বা সংকীর্ণ সংযোগ পথের ওপর থেকে নির্ভরতা কমাতে পারবে ভারত। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে ২২ কিলোমিটার করিডোরকে বলা হয় চিকেন নেক, যা ভারতের বাকি অংশকে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। বাংলাদেশে ড্রেজিং সম্পন্ন হলে ভারতের বিশাল সব নৌযান ন্যাশনাল ওয়াটারওয়ে-১ (এনডিব্লিউ-১, গঙ্গা) থেকে বাংলাদেশের ভিতর দিয়ে বারানসি থেকে এনডব্লিউ-২ (ব্রহ্মপুত্র) ও এনডব্লিউ-১৬ (বরাক) পর্যন্ত নৌ চ্যানেলগুলোতে চলে যেতে পারবে। এর ফলে ওই সরু করিডোরের ওপর নির্ভরতা কমে যাবে। ভারতের সড়ক, মহাসড়ক পরিবহন ও নৌ চলাচল বিষয়ক মন্ত্রী নিতীন গরকরি বলেছেন, বাংলাদেশে ড্রেজিং করার মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে। তবে বিকল্প এই নৌরুটের কৌশলগত গুরুত্ব সম্পর্কে তিনি কথা বলেন নি। তবে টাইমস অব ইন্ডিয়া লিখেছেন, এই বিকল্প নৌরুটের গুরুত্ব বোঝা যায় সম্প্রতি দোকলামে চীনা সেনাবাহিনীর তৎপরতায়। চীনের এমন আচরণে চিকেন নেক দিয়ে যাতায়াত ঝুঁকিতে পড়তে পারে। গত ২৮ শে আগস্ট থেকে ওই এলাকায় ভারতের আনুষ্ঠানিক কোনো অংশগ্রহণ নেই।

তবে সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে, চীনের পিপলস লিবারেশন আর্মির প্রায় এক হাজার সদস্য এখনও শিলিগুড়ির কাছে চুমবি উপত্যকায় অবস্থান করছে। তাই নৌরুটই হতে পারে নিরাপদ। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল তাই বলেন, বৃটিশরা তো নৌবন্দর ব্যবহার করে আসাম থেকে জ্বালানি, কাঠ, কয়লা সহ বিভিন্ন পণ্য স্টিমারে করে নিয়ে গেছে ভারতের বিভিন্ন স্থানে। পরে ওই রুট পরিত্যক্ত হয়ে যায়। নতুন করে বাংলাদেশে ড্রেজিং করার মাধ্যমে ওই নৌরুটগুলো সারা বছরই ব্যাবহার উপযোগী থাকবে। ফলে অবরুদ্ধ হয়ে পড়া উত্তর পূর্বাঞ্চল সমুদ্র বন্দরের সুবিধা পাবে। তবে শিলিগুড়ি করিডোর বিকল্প রুট হিসেবে রয়ে যাবে। কিন্তু ওই রুটের চেয়ে বিকল্প রুটে খরচ পড়বে অনেক কম। উপরন্তু এখন গঙ্গা ব্যবহার করে বারানসি থেকে হলদিয়া পর্যন্ত এবং ব্রহ্মপুত্র ব্যবহার করে গুয়াহাটিতে পান্দুয়া থেকে জোরহাটের নীমাতিঘাট পর্যন্ত যেসব পর্যটকবাহী নৌযান চলাচল করে তারাও পেয়ে যাবে নতুন রুট।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top